Entertainment
শাহ আবদুল করিমের জীবনের শেষ ১০ দিন
শাহ আবদুল করিম চলে গেছেন ১৭ বছর আগে। তবু তাঁর গান আজও মানুষের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ আর প্রতিবাদের ভাষা। আজ শনিবার বাউলসাধকের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও গানের পঙ্ক্তি পোস্ট করে তাঁকে স্মরণ করছেন অনুর
লেখক বিনোদন প্রতিবেদক126K বার পড়া

শাহ আবদুল করিম চলে গেছেন ১৭ বছর আগে। তবু তাঁর গান আজও মানুষের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ আর প্রতিবাদের ভাষা। আজ শনিবার বাউলসাধকের মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও গানের পঙ্ক্তি পোস্ট করে তাঁকে স্মরণ করছেন অনুরাগীরা। দেশের বিভিন্ন স্থানে রয়েছে স্মরণানুষ্ঠান ও গানের আয়োজন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিশেষভাবে প্রদর্শিত হবে শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে শাকুর মজিদের প্রামাণ্যচিত্র ‘ভাটির পুরুষ’। রাজধানীর এলিফ্যান্ট রোডে দৃশ্য কারখানার কার্যালয়ে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে প্রদর্শনী। শেষে নির্মাতার সঙ্গে থাকবে প্রশ্নোত্তর পর্ব।