Entertainment
কলকাতায় মেঘের সঙ্গে চাঁদের দেখা, তারপর...
কলকাতার মঞ্চে মেঘদল। আকাশে যেমন মেঘ ভেসে আসে, তেমনি মঞ্চে উঠে একের পর এক গান দিয়ে সুরের বর্ষণ ঘটাল মেঘদল। ‘এসো আমার শহরে’, ‘বনবিবি’ ও ‘এ হাওয়া’সহ একাধিক গান পরিবেশন করেছে ব্যান্ডটি। কলকাতার শ্রোতাদের মধ্যেও ছিল উচ্ছ্বাস।
লেখক মকফুল হোসেন61K বার পড়া
কলকাতার মঞ্চে মেঘদল। আকাশে যেমন মেঘ ভেসে আসে, তেমনি মঞ্চে উঠে একের পর এক গান দিয়ে সুরের বর্ষণ ঘটাল মেঘদল। ‘এসো আমার শহরে’, ‘বনবিবি’ ও ‘এ হাওয়া’সহ একাধিক গান পরিবেশন করেছে ব্যান্ডটি। কলকাতার শ্রোতাদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। ৫ সেপ্টেম্বর জি ডি বিড়লা সভাঘরে গাইলেন শিবু কুমার শীলরা।
তরুণ প্রজন্ম গানের সঙ্গে তাল মিলিয়েছে, নেচেছে, আবার অনেকেই নিজেদের মতো করে গানগুলো অনুভব করেছেন। তবে আয়োজনটি কোনো বয়সের সীমায় আটকে থাকেনি। মেঘদলের গানে মুগ্ধ হয়েছেন বিভিন্ন বয়সী শ্রোতা।



