Entertainment
‘খেতে বসলেই ভাবি, আসলে কী খাচ্ছি’
খাদ্যে ভেজাল ও কৃষিকাজে কীটনাশকের ব্যবহার—বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দুটি বিষয় নিয়ে নির্মিত হয়েছে ‘ দ্য ইন্ডিয়া স্টোরি’ । চেতন ডিকে পরিচালিত ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে । কমেডি ছবিতে দর্শক মা
লেখক দেবারতি ভট্টাচার্য43K বার পড়া

খাদ্যে ভেজাল ও কৃষিকাজে কীটনাশকের ব্যবহার—বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দুটি বিষয় নিয়ে নির্মিত হয়েছে ‘দ্য ইন্ডিয়া স্টোরি’। চেতন ডিকে পরিচালিত ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রেয়স তলপড়ে। কমেডি ছবিতে দর্শক মাতানো শ্রেয়সকে এবার গম্ভীর ও আবেগঘন চরিত্রে দেখা গেছে। সম্প্রতি মুম্বাইয়ের রেহেজা ক্লাবে শ্রেয়স তলপড়ের সঙ্গে আড্ডা দিয়েছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য
‘দ্য ইন্ডিয়া স্টোরি’তে অভিনয়ের পর খাবারের ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সতর্ক শ্রেয়স তলপড়ে। খাবার সামনে এলেই এখন তাঁর মনে প্রশ্ন জাগে—এটি কোথা থেকে এসেছে, কতটা নিরাপদ? শ্রেয়স বলেন, ‘খাবার খেতে বসলেই ভাবি, আসলে আমি কী খাচ্ছি। এমনকি দুধ খাওয়া বন্ধ করেছি, পনিরও অনেক কমিয়ে দিয়েছি। কোনটি আসল আর কোনটি ভেজাল, বোঝা কঠিন। তাই যতটা সম্ভব নির্ভরযোগ্য জায়গা থেকে খাবার কেনার চেষ্টা করি।’



