Entertainment
স্মৃতি কুড়োলেন প্রিয়ন্তী
আইফেল টাওয়ারের সামনে হাস্যোজ্জ্বল ছবি। ক্যাপশনে লেখা, ‘প্রিয়ন্তী ইন প্যারিস! হা হা হা।’ ৯ সেপ্টেম্বর ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী। তবে তাঁর ইউরোপ সফর প্যারিসেই সীমাবদ্ধ ছিল না। জীবনের প্রথম ইউরোপয
লেখক বিনোদন প্রতিবেদক89K বার পড়া

আইফেল টাওয়ারের সামনে হাস্যোজ্জ্বল ছবি। ক্যাপশনে লেখা, ‘প্রিয়ন্তী ইন প্যারিস! হা হা হা।’ ৯ সেপ্টেম্বর ছবিগুলো ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী। তবে তাঁর ইউরোপ সফর প্যারিসেই সীমাবদ্ধ ছিল না। জীবনের প্রথম ইউরোপযাত্রায় প্রায় ৪৫ দিনে ঘুরেছেন পাঁচটির বেশি দেশ। কখনো নেদারল্যান্ডসের ছবির মতো গ্রাম, কখনো বেলজিয়ামের ঐতিহাসিক স্থাপনা, কখনো স্বামীর সঙ্গে হেঁটে দেখেছেন জার্মানির শহর। সুইজারল্যান্ডের পাহাড়ি সৌন্দর্য দেখে মনে হয়েছে, পৃথিবীর এক টুকরো স্বর্গে এসে পড়েছেন!
প্রিয়ন্তী এখন নেদারল্যান্ডসে, আগামী শুক্রবার দেশে ফিরবেন। গতকাল শুক্রবার দুপুরে হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে তিনি বলেন, ‘এবারের ইউরোপ সফর আমার জন্য একেবারেই অন্য রকম। প্রথমবার ইউরোপে এসে প্রায় ৪৫ দিনে পাঁচ-ছয়টি দেশ ঘুরেছি। আমার পরিবারও এখানে থাকে। তাঁদের সঙ্গে সময় কাটানো, নতুন জায়গা দেখা এবং নিজের মতো কিছুদিন থাকার ইচ্ছা থেকেই এত লম্বা সফর।’



