Entertainment
গোপন রহস্য ফাঁস হতেই নরমাল হয়ে গেল অ্যাবনরমাল! শুরু হলো তুমুল লড়াই
এক নিরুত্তাপ শহর। বরফে ঢাকা। জনসংখ্যা মোটে ১ হাজার ৮৯০। শহরে অপরাধ নেই বললেই চলে, মানুষজন হাসিমুখে কথা বলে, দোকানে নিত্যদিনের কেনাকাটা চলে, স্থানীয় মেয়রও বেশ বন্ধুবৎসল। এমন শহরে নতুন শেরিফের কাজই–বা কী? তেমন কিছু নয়—কাগজ
লেখক লতিফুল হক42K বার পড়া

এক নিরুত্তাপ শহর। বরফে ঢাকা। জনসংখ্যা মোটে ১ হাজার ৮৯০। শহরে অপরাধ নেই বললেই চলে, মানুষজন হাসিমুখে কথা বলে, দোকানে নিত্যদিনের কেনাকাটা চলে, স্থানীয় মেয়রও বেশ বন্ধুবৎসল। এমন শহরে নতুন শেরিফের কাজই–বা কী? তেমন কিছু নয়—কাগজপত্রে সই করা, ছোটখাটো ঝামেলা মেটানো আর ছয় সপ্তাহের দায়িত্ব শেষ করে অন্য শহরে চলে যাওয়া। অন্তত উলিসিস রিচার্ডসনের (বব ওডেনকার্ক) পরিকল্পনা এমনই।
কিন্তু শহরের নাম ‘নরমাল’ হলেও এখানকার কিছুই স্বাভাবিক নয়; বরং বরফে ঢাকা এই ছোট শহরের শান্ত মুখোশের নিচে জমে আছে লোভ, অস্ত্র, সহিংসতা, দুর্নীতি আর নানা গোপন হিসাব–নিকাশ। আর সেই গোপন জগতের মাঝখানে এসে পড়েন এমন এক শেরিফ, যিনি নিজের জীবন নিয়েই খুব একটা আশাবাদী নন।



