Entertainment
আজ থেকে পর্দায় তারকাদের সেই জমকালো রাত
বিনোদন–দুনিয়ার গুণী ও জনপ্রিয় শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে গত ৩ জুলাই অনুষ্ঠিত হয় ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। দিনব্যাপী আয়োজন পুরস্কার বিতরণ ছাড়াও ছিল অভিনয়ের মাস্টারক্লাস, প্যানেল আল
লেখক বিনোদন প্রতিবেদক121K বার পড়া

বিনোদন–দুনিয়ার গুণী ও জনপ্রিয় শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে গত ৩ জুলাই অনুষ্ঠিত হয় ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। দিনব্যাপী আয়োজন পুরস্কার বিতরণ ছাড়াও ছিল অভিনয়ের মাস্টারক্লাস, প্যানেল আলোচনা। রেকর্ড করা অনুষ্ঠানটি আজ শুক্রবার রাত আটটায় চরকিতে প্রকাশ পাবে।
তারকাদের রেড কার্পেট, ফ্যাশন, সাক্ষাৎকার, মিলনমেলার বিশেষ মুহূর্ত থেকে পুরস্কার জয়ের আনন্দ ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া—সবই থাকছে। ফলে ছুটির রাতে দর্শকেরা ঘরে বসেই দেখে নিতে পারবেন প্রিয় তারকাদের আনন্দঘন সে সব মুহূর্ত।
নিজেদের অরিজিনাল কনটেন্ট, সিনেমা ও সিরিজের পেছনের কারিগরদের কাজের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করে চরকি। ২০২৩ ও ২০২৪ সালের কাজের জন্য সাবস্ক্রাইবার চয়েজ বা দর্শক ভোট এবং সমালোচক—দুই বিভাগে ২৩টি করে ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার।