Entertainment
আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না
গ্যাংস্টার, ফিরব বলে, তাঁহার খোঁজে অচিনপুরে, অভিমান, আস্কারা—একের পর এক জনপ্রিয় নাটক দিয়ে তরুণ দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন নির্জন নাহুয়েল । তাঁর এক দশকের পথচলার গল্প শোনাচ্ছেন মনজুরুল আলম
লেখক মনজুরুল আলম172K বার পড়া

গ্যাংস্টার, ফিরব বলে, তাঁহার খোঁজে অচিনপুরে, অভিমান, আস্কারা—একের পর এক জনপ্রিয় নাটক দিয়ে তরুণ দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন নির্জন নাহুয়েল। তাঁর এক দশকের পথচলার গল্প শোনাচ্ছেন মনজুরুল আলম
মাসে খুব বেশি দিন শুটিং করেন না নির্জন নাহুয়েল। ১২ থেকে ১৬ দিন ক্যামেরার সামনে আসেন। প্রতিটি নাটকের জন্য রাখেন তিন থেকে চার দিন। ফলে হাতে অনেক অবসর থাকার কথা। কিন্তু তারপরও নির্জন নাহুয়েলকে ফোনে পাওয়া একটু কঠিন। কারণ, শুটিংয়ের বাইরের প্রায় পুরো সময়টাই চিত্রনাট্য লেখায় চলে যায়। নির্জন বলেন, ‘আমার প্রায় ৯০ শতাংশ নাটকের চিত্রনাট্যই নিজের লেখা। শুটিংয়ের বাইরে পুরো সময় আমি চিত্রনাট্য লিখি। এখানে অনেক সময় চলে যায়।’



