Entertainment
চমকে দিলেন হানিয়া আমির
অভিনয়ের পর এবার গানের জগতে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। গত বুধবার তাঁর প্রথম গান ‘পাবলো’ প্রকাশ পেয়েছে। প্রায় এক দশকের অভিনয়জীবনের পর নতুন এ অধ্যায়ে ভিন্নভাবে হাজির হয়েছেন ‘মেরে হামসাফার’ তারকা।
লেখক বিনোদন ডেস্ক183K বার পড়া

অভিনয়ের পর এবার গানের জগতে পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। গত বুধবার তাঁর প্রথম গান ‘পাবলো’ প্রকাশ পেয়েছে। প্রায় এক দশকের অভিনয়জীবনের পর নতুন এ অধ্যায়ে ভিন্নভাবে হাজির হয়েছেন ‘মেরে হামসাফার’ তারকা।
পাঞ্জাবি হিপহপ গান ‘পাবলো’ লিখেছেন ও সুর করেছেন হানিয়া নিজেই। শুধু তা–ই নয়, গানটির মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন তিনি। ফলে অভিনয়ের বাইরে নিজের সৃজনশীলতার আরেকটি দিক তুলে ধরেছেন এই অভিনেত্রী।
গানের কথায় অবশ্য নিজের সমালোচকদেরও জবাব দিয়েছেন হানিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরেই পাকিস্তানের আলোচিত তারকাদের একজন তিনি। তাঁর ব্যক্তিত্ব, চেহারা, জীবনযাপন ও প্রকাশ্য কর্মকাণ্ড নিয়ে প্রায়ই আলোচনা হয়। তাঁকে ‘ভুয়া’ বলেও মন্তব্য করেন কেউ কেউ।



