Entertainment
ঘনিষ্ঠতা, ভালোবাসা আর সম্পর্কের জটিল সমীকরণ, আলোচনায় সেই সিরিজ
ভালোবাসা, ঘনিষ্ঠতা, আকাঙ্ক্ষা আর সম্পর্কের জটিল সমীকরণ, এই চার বিষয়কে ঘিরেই তৈরি হয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ৩’। এমি মনোনীত সিরিজটির তৃতীয় কিস্তির ট্রেলার প্রকাশিত হয়েছে। ২ মিনিট ১৯ সেকেন্ড
লেখক বিনোদন ডেস্ক100K বার পড়া

ভালোবাসা, ঘনিষ্ঠতা, আকাঙ্ক্ষা আর সম্পর্কের জটিল সমীকরণ, এই চার বিষয়কে ঘিরেই তৈরি হয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ ৩’। এমি মনোনীত সিরিজটির তৃতীয় কিস্তির ট্রেলার প্রকাশিত হয়েছে। ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে চারটি ভিন্ন গল্পের আভাস। প্রতিটি গল্পের চরিত্রই কোনো না কোনোভাবে ভালোবাসা, দাম্পত্য, আকর্ষণ ও নিজের ইচ্ছার সঙ্গে লড়াই করছে।
এবারের কিস্তির চারটি গল্প পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ। অভিনয়ে আছেন অদিতি রাও হায়দরি, সিদ্ধার্থ, রাধিকা আপ্তে, কঙ্কনা সেনশর্মা, রাধিকা মাদান, আলি ফজল, বিজয় ভার্মা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, গুরফতেহ পিরজাদা ও সানা থাম্পি।



