Entertainment
প্রাপ্তবয়স্কদের নিয়ে আলোচিত ‘অ্যাডাল্টস ড্রিম’ গানে কী আছে
দক্ষিণ কোরিয়ার গায়িকা কিম হেরিম নতুন গান নিয়ে সংগীতাঙ্গনে ফিরেছেন। ‘অ্যাডাল্টস ড্রিম’ শিরোনামের এই গানে ক্লান্ত প্রাপ্তবয়স্কদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আবার স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়ে
লেখক বিনোদন ডেস্ক116K বার পড়া

দক্ষিণ কোরিয়ার গায়িকা কিম হেরিম নতুন গান নিয়ে সংগীতাঙ্গনে ফিরেছেন। ‘অ্যাডাল্টস ড্রিম’ শিরোনামের এই গানে ক্লান্ত প্রাপ্তবয়স্কদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি আবার স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছেন তিনি।
৬ সেপ্টেম্বর বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে গানটি প্রকাশ করেন কিম হেরিম। গানটি প্রকাশের পর বিশ্বের বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের নজর কেড়েছে।
‘অ্যাডাল্টস ড্রিম’ একটি প্রাণবন্ত জে-রক ঘরানার গান। এতে নিজের শৈশবের কথা যেমন মনে করেছেন কিম হেরিম, তেমনি বর্তমানের নিজের কথাও বলেছেন।



