ব্রিটিশ অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং ‘ডক্টর হু’খ্যাত তারকা নোয়েল ক্লার্কের বিরুদ্ধে যৌন নিপীড়ন, জনসমক্ষে অশালীন ভঙ্গি প্রদর্শনসহ একাধিক যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গোয়েন্দারা এমন ঘটনা প্রমাণের নথি জমা দেওয়ার পর বুধবার যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস লন্ডনের মেট্রোপলিটন পুলিশকে ক্লার্কের বিরুদ্ধে অভিযোগ আনার অনুমোদন দেয়।
গত বছর এই তারকাকে গ্রেপ্তার করা হয়। ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, ক্লার্ককে গ্রেপ্তার করে তাঁর লন্ডনের বাড়িতে পুলিশ তল্লাশি চালানোর প্রায় এক বছর পর নতুন করে এই অভিযোগ আনা হলো। ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষ দিকে গোয়েন্দারা এ অভিনেতার বাড়িতে অভিযান চালায়। ওই সময় ক্লার্ককে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।