Entertainment
বাঁধনের ওপর হামলার প্রতিবাদ, সুষ্ঠু বিচার দাবি
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা, শারীরিক হেনস্তার প্রতিবাদ জানিয়েছে দৃশ্যমাধ্যম সমাজ। সংগঠনটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ বিচারের দাবি জানিয়েছে।
লেখক বিনোদন প্রতিবেদক101K বার পড়া

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা, শারীরিক হেনস্তার প্রতিবাদ জানিয়েছে দৃশ্যমাধ্যম সমাজ। সংগঠনটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ বিচারের দাবি জানিয়েছে।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দৃশ্যমাধ্যম সমাজ বলেছে, রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণ–আন্দোলনের নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে কোনো শিল্পীকে আক্রমণের লক্ষ্যবস্তু করা মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর আঘাত।



