Entertainment
মানুষ হাসিয়ে ৫ হাজার ৪ শ কোটি টাকার মালিক
হলিউডে তাঁর পরিচিতি মূলত হাসির অভিনেতা হিসেবে। কখনো অদ্ভুত স্বভাবের মানুষ, কখনো বেখেয়ালি নায়ক, আবার কখনো সাধারণ এক মানুষের চরিত্রে দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। এই কমেডি অভিনেতার একসময় মানুষ হাসানোর কোনো দৃশ্যে অভিনয় কর
লেখক বিনোদন ডেস্ক101K বার পড়া

হলিউডে তাঁর পরিচিতি মূলত হাসির অভিনেতা হিসেবে। কখনো অদ্ভুত স্বভাবের মানুষ, কখনো বেখেয়ালি নায়ক, আবার কখনো সাধারণ এক মানুষের চরিত্রে দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। এই কমেডি অভিনেতার একসময় মানুষ হাসানোর কোনো দৃশ্যে অভিনয় করার ইচ্ছাই ছিল না। সেই অ্যাডাম স্যান্ডলারের ক্যারিয়ার শুধু কমেডিতে আটকে নেই। আজ ৯ সেপ্টেম্বর ৬০ বছরে পা দিলেন এই তারকা। জেনে নিতে পারেন তাঁর ক্যারিয়ারে সফলতার রহস্য।
কমেডিয়ান হওয়ার ইচ্ছা ছিল না
১৯৬৬ সালের ৯ সেপ্টেম্বর নিউইয়র্কের ব্রুকলিনে জন্ম অ্যাডাম স্যান্ডলারের। পরে পরিবার চলে যায় নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে। চার ভাই–বোনের মধ্যে তিনি ছিলেন একজন। স্কুলজীবন থেকেই হাস্যরসের জন্য পরিচিত ছিলেন, তবে তখনো কমেডিয়ান হওয়ার কথা ভাবেননি। ১৭ বছর বয়সে তাঁর বড় ভাই তাঁকে বোস্টনের একটি কমেডি ক্লাবে মঞ্চে উঠতে উৎসাহ দেন। সেই অভিজ্ঞতাই বদলে দেয় তাঁর জীবন। পরে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি স্ট্যান্ডআপ কমেডি করতে থাকেন। বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসে ডিগ্রি নেওয়ার পর বিনোদন জগতে পুরোপুরি মন দেন।