Entertainment
বিরতির পর যেভাবে ফিরছেন অপূর্ব-নীহা জুটি
জনপ্রিয় সব নাটক উপহার দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা জুটি। ২০২৫ সালের শুরুর দিকে জাকারিয়া সৌখিনের ‘মনদুয়ারী’ নাটক দিয়ে তাঁদের পথচলা শুরু। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে চার কোটির বেশিবার। এই জুটি একে একে করেছেন
লেখক বিনোদন প্রতিবেদক56K বার পড়া

জনপ্রিয় সব নাটক উপহার দিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা জুটি। ২০২৫ সালের শুরুর দিকে জাকারিয়া সৌখিনের ‘মনদুয়ারী’ নাটক দিয়ে তাঁদের পথচলা শুরু। এখন পর্যন্ত নাটকটি দেখা হয়েছে চার কোটির বেশিবার। এই জুটি একে একে করেছেন ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’, অচেনা আমি ইত্যাদি নাটক। তাঁদের সব নাটকের ভিউই কোটির ওপরে। জুটি হিসেবে এমন সাফল্য খুবই কম। দর্শকচাহিদা থাকলেও গত মার্চের পর আর এই জুটির কোনো নাটকের শুটিংয়ের খবর শোনা যায়নি।
জানা যায়, ঈদুল ফিতরের পর দুজনই পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। পরিবারকে সময় দিতে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন অপূর্ব, অন্যদিকে নাজনীন নীহাও পরিবারকে সময় দিচ্ছিলেন। এর মধ্যে ফেসবুকে এক পোস্টে ‘এনগেজড’ হওয়ার কথা জানিয়েছেন নীহা। এ বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন। ফলে দুজনের কাউকেই অভিনয়ে পাওয়া যায়নি।



