Entertainment
হবু স্বামী সাধারণ চাকরিজীবী, জানালেন কোরীয় অভিনেত্রী
দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী বেক জিন-হি বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁর হবু স্বামীকে নিয়ে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। এবার নিজেই তাঁর হবু স্বামীর পেশা সম্পর্কে জানিয়েছেন অভিনেত্রী। বেক জিন-হির দাবি, তিনি কোনো ব্যবসায়ী বা অর্থ
লেখক বিনোদন ডেস্ক173K বার পড়া

দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী বেক জিন-হি বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই তাঁর হবু স্বামীকে নিয়ে ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। এবার নিজেই তাঁর হবু স্বামীর পেশা সম্পর্কে জানিয়েছেন অভিনেত্রী। বেক জিন-হির দাবি, তিনি কোনো ব্যবসায়ী বা অর্থশালী ব্যক্তি নন, কানাডায় কর্মরত একজন সাধারণ চাকরিজীবী।
৮ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে বেক জিন-হি বলেন, বিয়ের খবরটি প্রথমে নিজেই ভক্তদের জানাতে চেয়েছিলেন। কিন্তু তার আগেই সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। তাই নিজের মুখে সুখবরটি জানাতেই ক্যামেরার সামনে আসেন তিনি।



