Entertainment
বাঁধনকে হেনস্তার ঘটনায় সাফা কবিরের প্রশ্ন, ‘সেই কণ্ঠের জন্য কেন তাঁকে মূল্য দিতে হবে?’
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সাফা কবির। তাঁর মতে, বাঁধনকে অন্যায়ভাবে হেনস্তা করা হচ্ছে। একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা শুধু নিন্দনীয় নয়, বরং অত্যন্ত
লেখক বিনোদন ডেস্ক147K বার পড়া

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সাফা কবির। তাঁর মতে, বাঁধনকে অন্যায়ভাবে হেনস্তা করা হচ্ছে। একজন শিল্পীর ওপর এ ধরনের হামলা শুধু নিন্দনীয় নয়, বরং অত্যন্ত লজ্জাজনক। এই ধরনের হামলার বিচার দাবি করেছেন তাঁরা।
বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় ভীষণভাবে মর্মাহত হয়েছেন অভিনেত্রী সাফা কবির। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত আজমেরী হক বাঁধন আপু ও তাঁর পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তাঁর প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা, অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।’



