Entertainment
ওরে বাবা রে, এত শিল্পী এই বাড়িতে আছিল!
উত্তরা ১২ নম্বর সেক্টরের লাবণী ৫ শুটিংবাড়ি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়িটির সামনে ভিড়। রাস্তায় দাঁড়িয়ে গাড়ি, পথচারী—সবার চোখ যেন ৪২ নম্বর বাড়িটির দিকে। কী হচ্ছে ভেতরে? রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই তরুণের কাছে জানতে চাই। তাঁরাও
লেখক মনজুর কাদের116K বার পড়া

উত্তরা ১২ নম্বর সেক্টরের লাবণী ৫ শুটিংবাড়ি। বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়িটির সামনে ভিড়। রাস্তায় দাঁড়িয়ে গাড়ি, পথচারী—সবার চোখ যেন ৪২ নম্বর বাড়িটির দিকে। কী হচ্ছে ভেতরে? রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই তরুণের কাছে জানতে চাই। তাঁরাও নিশ্চিত নন, শুনেছেন ওই বাড়িতে আছেন জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম। একটু আগে দীপা খন্দকারকেও ঢুকতে দেখেছেন। একজন তো বলেই ফেললেন, ‘তোমাদের গল্প’ নাটকে দীপা খন্দকার ফাটিয়ে দিয়েছেন!
কথা বলে জানা গেল, তাঁরা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। বাংলাদেশের নাটক-সিনেমা খুব পছন্দ। হলিউড-বলিউডের সিনেমা-সিরিজও তাঁদের আগ্রহের জায়গা।



