Entertainment
‘অনেক সময় মায়ের ফোন এড়িয়ে যেতাম, এখন বুঝি মা কেন এত খোঁজ নিতেন’
আমির খান প্রযোজিত ও রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ দিয়ে আট বছর পর বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা । ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া না পেলেও সমালোচকদের প্রশংসা পেয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে
লেখক দেবারতি ভট্টাচার্য150K বার পড়া

আমির খান প্রযোজিত ও রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বাটওয়ারা ১৯৪৭’ দিয়ে আট বছর পর বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া না পেলেও সমালোচকদের প্রশংসা পেয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে প্রীতি জিনতার সঙ্গে দীর্ঘ বিরতি, মাতৃত্ব, পরিবার ও নতুন ছবির অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য
২০১৬ সালে মার্কিন আর্থিক বিশ্লেষক জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি জিনতা। এর পর থেকে যুক্তরাষ্ট্রেই আছেন। ২০২১ সালে যমজ সন্তানের মা-বাবা হন তাঁরা। বড় পর্দায় সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া ভাইয়াজি সুপারহিট ছবিতে তাঁকে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর ফিরলেও ক্যামেরাকে খুব একটা মিস করেননি। জানালেন, ‘ক্যারিয়ারে যত অর্জনই থাকুক, আমার কাছে পরিবারই বড়। এখনো জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার পরিবার।’ দেশের বাইরে থাকার সময় অভিনয়ের চেয়েও ভারতকে বেশি মনে পড়েছে। অভিনয়ে ফেরার কোনো তাড়াও অনুভব করেননি। কেন? প্রীতির উত্তর, ‘এখন আমার জীবনের সবচেয়ে সুন্দর পরিচয়—আমি একজন মা। সন্তানদের সঙ্গে সময় কাটানোই আমার সবচেয়ে বড় আনন্দ। তাই অভিনয় থেকে দূরে থাকাটা কখনোই কষ্টের মনে হয়নি।’



