Entertainment
‘লুকা আমার ক্রাশ’, এআই চরিত্রটি নিয়ে আলোচনা
এআইয়ে নির্মিত মাইক্রোড্রামা ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’–এর কাল্পনিক চরিত্র লুকা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। তার সঙ্গে নোরার সম্পর্ক নিয়েও দর্শকের আগ্রহ কম নয়। ফেসবুকে খুললেই লুকার দেখা মিলছে।
লেখক বিনোদন ডেস্ক161K বার পড়া

এআইয়ে নির্মিত মাইক্রোড্রামা ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’–এর কাল্পনিক চরিত্র লুকা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। তার সঙ্গে নোরার সম্পর্ক নিয়েও দর্শকের আগ্রহ কম নয়। ফেসবুকে খুললেই লুকার দেখা মিলছে। কেউ কেউ এআই চরিত্রটির প্রেমেও পড়েছেন।
ফেসবুকে লুকাকে নিয়ে চর্চার শেষ নেই। নুজহাত খান নামের এক দর্শক লিখেছেন, ‘লুকা আমার ক্রাশ।’ রুবাবা আজাদ নামের আরেক দর্শক লিখেছেন, ‘বুড়া বয়সে এসে এসব মাফিয়া ডন-টনের ওপর ক্রাশ খেয়ে যাচ্ছি।’ আর তামান্না জান্নাত লিখেছেন, ‘সব ক্রাশকে হার মানিয়ে এখন আমার ক্রাশ মাফিয়া কিং।’



