Entertainment
‘এমপ্রেস কি’ তারকার বিয়ে
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী বেক জিন-হি বিয়ের ঘোষণা দিয়েছেন। ‘এমপ্রেস কি’ নাটকে তানাশিরি চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। আগামী বছরের ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
লেখক বিনোদন ডেস্ক113K বার পড়া

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী বেক জিন-হি বিয়ের ঘোষণা দিয়েছেন। ‘এমপ্রেস কি’ নাটকে তানাশিরি চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি। আগামী বছরের ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন তিনি।
বেক জিন-হির বিয়ের খবরটি নিশ্চিত করেছে তাঁর এজেন্সি ম্যানেজমেন্ট এএমনাইন।
বেক জিন-হির হবু স্বামী কানাডায় বসবাসকারী একজন অফিসকর্মী। তিনি বিনোদনজগতের কেউ নন। দীর্ঘদিন ধরে দুজনের দূরত্বের সম্পর্ক চলছে। বিয়ের পরও তাঁদের সিউল ও কানাডার মধ্যে যাতায়াত করতে হতে পারে।