Entertainment
বোটক্স করতে চান না অস্কারজয়ী এই অভিনেত্রী, জানালেন কারণ
হলিউডে বয়স ধরে রাখার চাপ নতুন কিছু নয়। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে সৌন্দর্য, তারুণ্য আর পর্দায় নিখুঁত দেখানোর প্রতিযোগিতা যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই বাস্তবতার মধ্যেই নিজের সৌন্দর্যচর্চা ও কসমেটিক–প্রক্রিয়া নিয়ে খোল
লেখক বিনোদন ডেস্ক60K বার পড়া

হলিউডে বয়স ধরে রাখার চাপ নতুন কিছু নয়। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে সৌন্দর্য, তারুণ্য আর পর্দায় নিখুঁত দেখানোর প্রতিযোগিতা যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে। এই বাস্তবতার মধ্যেই নিজের সৌন্দর্যচর্চা ও কসমেটিক–প্রক্রিয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। তাঁর স্পষ্ট কথা, অভিনেত্রী হিসেবে মুখের অভিব্যক্তি তাঁর কাজের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই বেশি বোটক্স নেওয়ার ঝুঁকি নিতে পারেন না তিনি।
সম্প্রতি ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, মুখে খুব বেশি কসমেটিক–প্রক্রিয়া করাতে পারেন না তিনি। কারণ, অভিনয়ের জন্য তাঁর মুখের স্বাভাবিক নড়াচড়া বজায় রাখা জরুরি।



