Entertainment
যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ করে প্রশংসা পেয়েছিলেন, তাঁর লড়াই অনুপ্রাণিত করেছে অন্যদেরও
হলিউডে তাঁর অভিষেক হয়েছিল শিশু অভিনেত্রী হিসেবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক জটিল চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইভান র্যাচেল উড। ‘থার্টিন’, ‘দ্য রেসলার’, ‘অ্যাক্রস দ্য ইউনিভার্স’ বা ‘ওয়েস্টল্যান্ড’; প্
লেখক বিনোদন ডেস্ক126K বার পড়া

হলিউডে তাঁর অভিষেক হয়েছিল শিশু অভিনেত্রী হিসেবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক জটিল চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইভান র্যাচেল উড। ‘থার্টিন’, ‘দ্য রেসলার’, ‘অ্যাক্রস দ্য ইউনিভার্স’ বা ‘ওয়েস্টল্যান্ড’; প্রতিটি কাজেই দেখা গেছে আলাদা এক ইভানকে। তবে অভিনয়ের বাইরেও তাঁর জীবনের একটি অধ্যায় তাঁকে গভীরভাবে আলোচনায় এনেছে। যৌন নির্যাতনের অভিজ্ঞতা প্রকাশ্যে বলা, সেই অভিযোগকে ঘিরে আইনি লড়াই এবং নির্যাতনের বিরুদ্ধে কাজ, সব মিলিয়ে ইভানের জীবন হয়ে উঠেছে সাহস ও সংগ্রামের গল্প।



