Entertainment
নিলয়-হিমির ভিন্ন গল্প
কখনো গৃহকর্মী হয়ে মালিকের মেয়ের সঙ্গে প্রেম, কখনো বাড়ির নিরাপত্তারক্ষী হয়ে ভাড়াটের প্রেম, কখনো ঝগড়াটে স্বামী–স্ত্রী, আবার চেয়ারম্যান হয়ে প্রেমিকার মুখোমুখি—এমন নানা কমেডি ও রোমান্টিক চরিত্রে আলোচিত হয়েছেন নিলয় আলমগীর ও জ
লেখক মনজুরুল আলম141K বার পড়া

কখনো গৃহকর্মী হয়ে মালিকের মেয়ের সঙ্গে প্রেম, কখনো বাড়ির নিরাপত্তারক্ষী হয়ে ভাড়াটের প্রেম, কখনো ঝগড়াটে স্বামী–স্ত্রী, আবার চেয়ারম্যান হয়ে প্রেমিকার মুখোমুখি—এমন নানা কমেডি ও রোমান্টিক চরিত্রে আলোচিত হয়েছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। ছোট পর্দার সেই আলোচিত জুটিকে এবার কমেডি ও রোমান্টিক ধারার বাইরে ভিন্ন গল্পে দেখা যাবে। ‘পরানের পরান’ নাটকে বিয়ের পর নৌকা থেকে এক কনেকে উঠিয়ে নিয়ে যায় ডাকাত দল। সেই ডাকাত দলের এক সদস্য ও নববধূকে ঘিরে গল্প। এটি পরিচালনা করছেন রিয়াদ আশরাফ।
নিলয় জানান, তাঁদের বেশির ভাগ নাটকের শুটিং ঢাকা, গাজীপুরের পুবাইল ও ঢাকার আশপাশেই হয়। তবে এবার নাটকের গল্পের প্রয়োজনে ছুটেছিলেন ভোলা জেলার চর কুকরি–মুকরি। সেখানেই পাঁচ দিন টানা শুটিং হয়েছে। পুরো রোদের মধ্যে শুটিং করতে হয়েছে। ছিল না কোনো মেকআপ রুম বা বিশ্রামের জন্য কোনো ব্যবস্থা।



