Entertainment
শুটিং করছিলেন মৌসুমী, হঠাৎ জানলেন সালমান শাহ মারা গেছে, এরপর...
তিরিশ বছর আগের এই দিনে ঢাকার এফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং করছিলেন চিত্রনায়িকা মৌসুমী। হঠাৎ একজন প্রোডাকশন বয় এসে জানায়, চিত্রনায়ক সালমান শাহ মারা গেছেন! আকস্মিক সেই খবর কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না ম
লেখক বিনোদন প্রতিবেদক147K বার পড়া

তিরিশ বছর আগের এই দিনে ঢাকার এফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং করছিলেন চিত্রনায়িকা মৌসুমী। হঠাৎ একজন প্রোডাকশন বয় এসে জানায়, চিত্রনায়ক সালমান শাহ মারা গেছেন! আকস্মিক সেই খবর কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না মৌসুমী। খবরটি সত্য কি না, তা জানতে নিজের গাড়ি দিয়ে পরিচালক মুশফিকুর রহমান গুলজারকে পাঠান সালমান শাহর বাসায়। এরপর যে খবর তিনি পান, তাতে কান্নায় ভেঙে পড়েন নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়িকা।
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর পূর্ণ হলো আজ। ১৯৯৬ সালের এই দিনে রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় তাঁর মৃত্যু হয়। সালমানের মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা থাকলেও বিষয়টি বর্তমানে বিচারাধীন। ফলে মৃত্যুর কারণ বা প্রকৃতি নিয়ে কোনো সিদ্ধান্তমূলক মন্তব্য না করেই সেই দিনের স্মৃতি জানিয়েছেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার।



