Entertainment
‘ঘনিষ্ঠ দৃশ্যে কোথায় স্পর্শ করা হবে, আগেই ঠিক হয়’
একসময় ভারতীয় সিনেমা ও ওটিটি অঙ্গনে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং মানেই ছিল অস্বস্তি, দ্বিধা আর অনেক ক্ষেত্রে অভিনেতা–অভিনেত্রীদের জন্য মানসিক চাপের অভিজ্ঞতা। দৃশ্যের প্রয়োজন মেটাতে গিয়ে ব্যক্তিগত সীমারেখা কোথায় শেষ হচ্ছে আর
লেখক বিনোদন ডেস্ক125K বার পড়া

একসময় ভারতীয় সিনেমা ও ওটিটি অঙ্গনে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং মানেই ছিল অস্বস্তি, দ্বিধা আর অনেক ক্ষেত্রে অভিনেতা–অভিনেত্রীদের জন্য মানসিক চাপের অভিজ্ঞতা। দৃশ্যের প্রয়োজন মেটাতে গিয়ে ব্যক্তিগত সীমারেখা কোথায় শেষ হচ্ছে আর চরিত্রের চাহিদা কোথায় শুরু হচ্ছে—সেই প্রশ্নের স্পষ্ট উত্তর সব সময় থাকত না। কিন্তু সময় বদলেছে। এখন বলিউড ও ওটিটি শিল্পে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে একটি নতুন পেশা—ইন্টিমেসি কো-অর্ডিনেটর। আর এই পরিবর্তনকে অভিনয়শিল্পীদের জন্য বড় আশীর্বাদ বলে মনে করেন ‘মির্জাপুর’–অভিনেত্রী রসিকা দুগল।



