Entertainment
কার্গিল যুদ্ধের গল্পে ‘অপারেশন সফেদ সাগর’ দ্বিতীয় স্থানে
নেটফ্লিক্সে প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নানা স্বাদের সিনেমা–সিরিজ। এর মধ্যে কোন কোন সিরিজ দেখছেন দেশের দর্শকেরা? জেনে নেওয়া যাক বাংলাদেশ থেকে প্ল্যাটফর্মটির শীর্ষ ৫ সিনেমা ও সিরিজের খবর:
লেখক বিনোদন ডেস্ক156K বার পড়া

নেটফ্লিক্সে প্রতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে নানা স্বাদের সিনেমা–সিরিজ। এর মধ্যে কোন কোন সিরিজ দেখছেন দেশের দর্শকেরা? জেনে নেওয়া যাক বাংলাদেশ থেকে প্ল্যাটফর্মটির শীর্ষ ৫ সিনেমা ও সিরিজের খবর:
সিনেমা
‘আলফা’
যশরাজের স্পাই ইউনিভার্সের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর সেভাবে ব্যবসা করতে পারেনি, সমালোচকদের কাছেও পাত্তা পায়নি। কিন্তু সম্প্রতি ওটিটিতে আসার পর বেশ ভালো করছে। শুধু বাংলাদেশই নয়, সিনেমাটি আরও ছয়টি দেশেও শীর্ষে আছে। শিব রাওয়ালের ছবিতে আলিয়া ভাট অভিনয় করেছেন সীতার চরিত্রে। রহস্যময় এক অতীত নিয়ে বেড়ে ওঠা এই চরিত্রকে তৈরি করা হয়েছে ভয়ংকর এক যোদ্ধা হিসেবে। অন্যদিকে শর্বরী বাগ অভিনয় করেছেন দুর্গার চরিত্রে। তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর প্রধান বিক্রান্ত কৌলের রহস্যময় সম্পর্ক। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অনিল কাপুর ও ববি দেওল। অ্যাকশন, প্রতিশোধ, পারিবারিক রহস্য ও গুপ্তচরবৃত্তির গল্প মিলিয়ে এগিয়েছে ছবির কাহিনি।