Entertainment
অবশেষে ‘গোপন প্রেম’–এর কথা জানালেন সিদ্ধার্থ, প্রেমিকা কে
দীর্ঘদিন ধরে ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেননি সিদ্ধার্থ নিগম। পর্দায় তাঁর রোমান্টিক চরিত্র নিয়ে দর্শকের আগ্রহ ছিল, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনাও হয়েছে। কিন্তু বাস্তব জীবনের প্রেমে
লেখক বিনোদন ডেস্ক103K বার পড়া

দীর্ঘদিন ধরে ব্যক্তিজীবন নিয়ে খুব বেশি কথা বলেননি সিদ্ধার্থ নিগম। পর্দায় তাঁর রোমান্টিক চরিত্র নিয়ে দর্শকের আগ্রহ ছিল, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনাও হয়েছে। কিন্তু বাস্তব জীবনের প্রেমের গল্পটি এত দিন নিজের কাছেই রেখেছিলেন ভারতীয় এই তরুণ অভিনেতা। অবশেষে দুই বছর পর সেই ‘গোপন অধ্যায়’–এর পর্দা সরালেন তিনি।
জন্মাষ্টমী উপলক্ষে ইনস্টাগ্রামে প্রেমিকা রিয়া ঠাক্কারের সঙ্গে ছবি প্রকাশ করে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানান সিদ্ধার্থ। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, তাঁদের পরিচয় হয়েছিল ২০২৪ সালে। দুই অপরিচিত মানুষের সেই পরিচয় ধীরে ধীরে পরিণত হয়েছে ভালোবাসায়।



