মাত্র সাড়ে তিন বছরের অভিনয়জীবন। চলচ্চিত্রের সংখ্যা মাত্র ২৭। অথচ মৃত্যুর ৩০ বছর পরও বাংলাদেশের চলচ্চিত্রে তাঁর আবেদন এতটুকু কমেনি। সময়ের সঙ্গে বদলেছে দর্শক, বদলেছে চলচ্চিত্রের ভাষা ও দেখার মাধ্যম; কিন্তু সালমান শাহ রয়ে গেছেন একই রকম জনপ্রিয়। তাঁর পোশাক, চুলের ধরন, অভিনয় কিংবা পর্দায় উপস্থিতি এখনো নতুন প্রজন্মের আলোচনায় ফিরে ফিরে আসে।
আগামীকাল ৬ সেপ্টেম্বর সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে প্রয়াত এই নায়কের অভিনীত তিনটি চলচ্চিত্র বিনা মূল্যে প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। তিন দিন ধরে বড় পর্দায় আবার দেখা যাবে ‘স্বপ্নের ঠিকানা’, ‘কেয়ামত থেকে কেয়ামত’ ও ‘তোমাকে চাই’ ।