Entertainment
২৩ কোটি রুপি বাজেটে ২৩৮ কোটি আয়! ঝড় তুলেছে যে দক্ষিণি ছবি
মালয়ালম ভাষায় দারুণ সাফল্যের পর এবার ভাষার গণ্ডি পেরিয়ে তামিল ও তেলেগু দর্শকের কাছে পৌঁছে গেল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। মালয়ালমে বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটি ৪ সেপ্টেম্বর তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পে
লেখক বিনোদন ডেস্ক171K বার পড়া

মালয়ালম ভাষায় দারুণ সাফল্যের পর এবার ভাষার গণ্ডি পেরিয়ে তামিল ও তেলেগু দর্শকের কাছে পৌঁছে গেল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’। মালয়ালমে বক্স অফিসে ২০০ কোটি রুপির বেশি আয় করা সিনেমাটি ৪ সেপ্টেম্বর তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে।
তামিলনাড়ুতে ২০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানিয়ে অভিনেতা নিভিন পাওলি লিখেছেন, ‘তামিলনাড়ুতে ২০০টির বেশি পর্দা! এবার উদ্যাপন শুরু হোক।’ তামিলনাড়ুতে সিনেমাটি পরিবেশনা করছে প্রাইমার্ক। অন্যদিকে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় তেলেগু সংস্করণটি পরিবেশনা করছে মিথ্রি রিলিজেস।



