Entertainment
সিডনিতে শাবনূর-তাসকিনের বারবিকিউ আড্ডা জমে রাতভর
হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের সঙ্গে সেলফি তুলেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। দুই ভিন্ন অঙ্গনের দুই পরিচিত মুখকে এক ফ্রেমে
লেখক কাউসার খান149K বার পড়া

হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের সঙ্গে সেলফি তুলেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। দুই ভিন্ন অঙ্গনের দুই পরিচিত মুখকে এক ফ্রেমে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে—তাসকিনের সঙ্গে শাবনূরের দেখা হলো কোথায়, কীভাবে?
পেছনের গল্প জানতে যোগাযোগ করা হয় শাবনূরের সঙ্গে। জানা গেল, অস্ট্রেলিয়ার সিডনিতে শাবনূরের ভাইয়ের বাসায় আয়োজিত এক ঘরোয়া বারবিকিউ আড্ডায় পরিবারসহ যোগ দিয়েছিলেন তাসকিন। অস্ট্রেলিয়া সফরে থাকা এই ক্রিকেটার গত শুক্রবার স্ত্রী, সন্তান ও স্বজনদের নিয়ে সেখানে যান। শাবনূরের সঙ্গে ছিলেন তাঁর ভাই তমাল, বোন ঝুমুরসহ পরিবারের অন্য সদস্যরা। খাওয়াদাওয়া, গল্প আর হাসি-আনন্দে জমে ওঠা সেই আড্ডা গড়ায় ভোর চারটা পর্যন্ত।



