Entertainment
১ কোটি ভিউ ৩ দিনেই! কোন জাদুতে ঝড় তুলল সিরিজটি
ডিসি কমিকসের চরিত্র নিয়ে টেলিভিশন সিরিজ নতুন নয়। তবে ‘ল্যান্টার্নস’ শুরু থেকেই যেন অন্য এক প্রত্যাশা তৈরি করেছিল। মুক্তির পর সেই প্রত্যাশা যে বাস্তব দর্শক-আগ্রহে পরিণত হয়েছে, তার প্রমাণ মিলছে পরিসংখ্যানে। সিরিজটির তৃতীয়
লেখক বিনোদন ডেস্ক37K বার পড়া

ডিসি কমিকসের চরিত্র নিয়ে টেলিভিশন সিরিজ নতুন নয়। তবে ‘ল্যান্টার্নস’ শুরু থেকেই যেন অন্য এক প্রত্যাশা তৈরি করেছিল। মুক্তির পর সেই প্রত্যাশা যে বাস্তব দর্শক-আগ্রহে পরিণত হয়েছে, তার প্রমাণ মিলছে পরিসংখ্যানে। সিরিজটির তৃতীয় পর্ব প্রথম তিন দিনে বিশ্বজুড়ে দেখেছেন ১ কোটি দর্শক, যা এখন পর্যন্ত সিরিজটির সর্বোচ্চ দর্শকসংখ্যা। যুক্তরাষ্ট্রেই দর্শক ছিল ৭০ লাখ। আর প্রথম পর্ব দেখেছেন বিশ্বজুড়ে ২ কোটির বেশি মানুষ।
প্রশ্ন হলো, ডিসির এই সিরিজটি এত দ্রুত দর্শকের মনোযোগ কেড়ে নিল কেন?
প্রথম কারণ সম্ভবত এর পরিচিত সুপারহিরো গল্পের বাইরে যাওয়ার চেষ্টা। ‘ল্যান্টার্নস’-এ শুধু মহাকাশ, অতিমানবীয় শক্তি কিংবা বিশাল যুদ্ধের আয়োজন নেই; গল্পের কেন্দ্রে রয়েছে একটি রহস্যময় হত্যাকাণ্ড। নতুন নিয়োগ পাওয়া গ্রিন ল্যান্টার্ন জন স্টুয়ার্ট এবং অভিজ্ঞ ল্যান্টার্ন হ্যাল জর্ডান সেই রহস্যের তদন্তে নামেন। ফলে সিরিজটি একই সঙ্গে সুপারহিরো গল্প, ক্রাইম থ্রিলার ও রহস্যধর্মী নাটকের স্বাদ দিচ্ছে।
এই ভিন্ন ঘরানার মিশ্রণই দর্শকদের আগ্রহ বাড়ানোর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।