Entertainment
হঠাৎ ফিরে চমকে দিল কাকতাল
এক বছরেরও বেশি সময়ের বিরতি ভেঙে ‘জং ধরা গান’ অ্যালবাম নিয়ে গানে ফিরল কাকতাল; অ্যালবামের প্রথম গান ‘অমিল’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
লেখক মকফুল হোসেন182K বার পড়া

এক বছরেরও বেশি সময়ের বিরতি ভেঙে ‘জং ধরা গান’ অ্যালবাম নিয়ে গানে ফিরল কাকতাল; অ্যালবামের প্রথম গান ‘অমিল’ শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
‘আমি এই দিনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। কাকতাল সব সময়ই আমার হৃদয়ে বিশেষ একটি জায়গা দখল করে থাকবে।’—‘অমিল’ শুনে ইউটিউবে লিখেছেন এক শ্রোতা। ২ সেপ্টেম্বর গানটি প্রকাশ করেছে কাকতাল।
গত বছরের ১৭ মে ব্যান্ডের কার্যক্রমে বিরতি টানার ঘোষণা দিয়েছিল কাকতাল। এক বছরেরও বেশি সময় পর আচমকা গানে ফিরল ব্যান্ডটি। ফলে ব্যান্ডটির ভক্তদের অনেকে চমকে গেছেন, কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করছেন।



