রুপালি পর্দায় তারকাদের ঝলমলে উপস্থিতি আর অভিনয় দর্শকদের মন জয় করে এসেছে। কিন্তু পর্দার বাইরেও তাঁদের অনেকেরই নিজস্ব এক দুনিয়া আছে। সেই দুনিয়ায় কেউ সংগীত চর্চা করেন, কেউ খেলাধুলা করেন আবার কেউবা ক্যানভাসে রংতুলির আঁচড় কাটেন। অভিনয়ের বাইরে কোন তারকার কোন সুপ্ত প্রতিভা আছে, তা জেনে নেওয়া যাক।
আমির খান
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান শুধু নিখুঁত চিত্রনাট্য বাছাইয়ের জন্যই পরিচিত নন, দাবার ছকেও তাঁর দক্ষতা রয়েছে। এই বলিউড সুপারস্টার প্রতিযোগিতামূলক দাবা খেলেছেন এবং প্রদর্শনী ম্যাচে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দর মুখোমুখিও হয়েছেন। সিনেমায় তাঁর কৌশলী চিন্তাভাবনার পেছনে দাবার প্রতি এই ভালোবাসার প্রভাব থাকতে পারে।