Entertainment
১ মিনিট ২৬ সেকেন্ডের ভিডিওতে চমকে দিল ‘আন্ধার’
দেশে সেভাবে বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত হয়নি। সে জায়গা থেকে রায়হান রাফীর হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে আগে থেকেই আগ্রহ ছিল ভক্তদের। মাসখানেক ধরে প্রচারের অংশ হিসেবে সিনেমাটির বিভিন্ন দৃশ্য ‘ফাঁস’ করছিলেন নির্মাতা, সেসব দৃশ্য
লেখক বিনোদন ডেস্ক170K বার পড়া
দেশে সেভাবে বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত হয়নি। সে জায়গা থেকে রায়হান রাফীর হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে আগে থেকেই আগ্রহ ছিল ভক্তদের। মাসখানেক ধরে প্রচারের অংশ হিসেবে সিনেমাটির বিভিন্ন দৃশ্য ‘ফাঁস’ করছিলেন নির্মাতা, সেসব দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনাও হয়েছে। গতকাল সিনেমার টিম ঘোষণা দেয়, সন্ধ্যা সাতটায় আসবে টিজার। কথামতো ঠিক সময়েই প্রকাশিত হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। ২২১বি ফ্লিমসের ইউটিউব চ্যানেলে মুক্তির পরই সাড়া ফেলেছে টিজারটি।
রাফীর আগের সিনেমাগুলোর মতোই ‘আন্ধার’–এর টিজারেও সংলাপ নেই। কেবল আবহসংগীত আর চরিত্রগুলোর লুক আর বিভিন্ন চমকপ্রদ দৃশ্য রাখা হয়েছে। গল্প সম্পর্কেও ধারণা দেওয়া হয়নি। তবে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ, মোস্তাফা মন্ওয়ারসহ সব প্রধান চরিত্রকেই দেখা গেছে। পুরো টিজারেই রাখা হয়েছে ধূসর আবহ, রাখা হয়েছে সিয়ামের কয়েকটি অ্যাকশন দৃশ্যের ঝলক।



