Entertainment
বলিউড নায়িকাদের পারিশ্রমিকের নতুন হিসাব, শীর্ষ ৫ কে কত নেন
বলিউডে নায়কদের পারিশ্রমিক নিয়ে আলোচনা হয় নিয়মিত। তবে নায়িকারাও এখন বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাঁদের জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা ও বক্স অফিসে প্রভাবের কারণে পারিশ্রমিকও বেড়েছে। ইন্টারনেট মুভি ডেটাবেজ
লেখক বিনোদন ডেস্ক156K বার পড়া

বলিউডে নায়কদের পারিশ্রমিক নিয়ে আলোচনা হয় নিয়মিত। তবে নায়িকারাও এখন বড় বাজেটের সিনেমায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাঁদের জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা ও বক্স অফিসে প্রভাবের কারণে পারিশ্রমিকও বেড়েছে। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের একটি তালিকায় উঠে এসেছে পাঁচ তারকার নাম। এই তারকারা কে কত পারিশ্রমিক নেন।
১. প্রিয়াঙ্কা চোপড়া
তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর বিনোদনজগতে তাঁর পরিচিতি বাড়তে থাকে। ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘আন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা পান। ‘ফ্যাশন’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। হলিউডে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছে পরিচিতি পান প্রিয়াঙ্কা। ‘বে ওয়াচ’, ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো কাজেও দেখা গেছে তাঁকে। আইএমডিবির তালিকা অনুযায়ী, সিনেমাপ্রতি তাঁর পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা।