Entertainment
২৯ বছরেই অভিনয় ছেড়েছেন, ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেক এখন কোথায়
একসময় টেলিভিশনের পর্দায় তাঁকে দেখলেই দর্শকের মনে পড়ত ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেকের কথা। অপরাধের রহস্য উন্মোচন, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ কিংবা তদন্তের নানা জটিল মুহূর্তে তাঁর উপস্থিতি ছিল দর্শকের কাছে পরিচিত। কিন্তু জনপ্রি
লেখক বিনোদন ডেস্ক108K বার পড়া

একসময় টেলিভিশনের পর্দায় তাঁকে দেখলেই দর্শকের মনে পড়ত ‘সিআইডি’র ইন্সপেক্টর বিবেকের কথা। অপরাধের রহস্য উন্মোচন, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ কিংবা তদন্তের নানা জটিল মুহূর্তে তাঁর উপস্থিতি ছিল দর্শকের কাছে পরিচিত। কিন্তু জনপ্রিয়তার সে সময়েই অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিবেক মাশরু। বয়স তখন মাত্র ২৯ বছর।
এরপর তাঁর জীবন যেন সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। অভিনয়ের জগৎ ছেড়ে বেরিয়ে হিমালয়ের পথে পা বাড়ান। উচ্চশিক্ষা নেন, যুক্ত হন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে। একসময় কলেজের অধ্যাপক হিসেবেও কাজ করেন। পরে পেশা বদলে প্রবেশ করেন করপোরেট–দুনিয়ায়। এখন তিনি কাজ করছেন করপোরেট কৌশলবিদ হিসেবে।
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র দর্শকদের কাছে বিবেক মাশরু এখনো পরিচিত মুখ। তবে অভিনয় ছেড়ে তাঁর এমন জীবন বেছে নেওয়ার গল্প অনেকের কাছেই অজানা।
ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’র দর্শকদের কাছে বিবেক মাশরু এখনো পরিচিত মুখ। তবে অভিনয় ছেড়ে তাঁর এমন জীবন বেছে নেওয়ার গল্প অনেকের কাছেই অজানা।


