Entertainment
‘জীবনের শেষে শিল্পীদের চিকিৎসা সহায়তা চাইতে হয়’, কনকচাঁপার আক্ষেপ
সারা জীবন গান গেয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, সমৃদ্ধ করেছেন দেশের সংগীতজগৎ। তাঁদের কণ্ঠের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন অসংখ্য মানুষ। অথচ জীবনের শেষ পর্যায়ে এসে সেই শিল্পীদেরই অনেক সময় চিকিৎসার জন্য মানুষের কাছে সহায়তা চাইতে হয়
লেখক বিনোদন প্রতিবেদক126K বার পড়া

সারা জীবন গান গেয়ে মানুষকে আনন্দ দিয়েছেন, সমৃদ্ধ করেছেন দেশের সংগীতজগৎ। তাঁদের কণ্ঠের গান শুনে অনুপ্রাণিত হয়েছেন অসংখ্য মানুষ। অথচ জীবনের শেষ পর্যায়ে এসে সেই শিল্পীদেরই অনেক সময় চিকিৎসার জন্য মানুষের কাছে সহায়তা চাইতে হয়। নেই অবসরজীবনের আর্থিক নিরাপত্তা, নেই রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার নিশ্চয়তা। অন্যদিকে শিল্পীদের গাওয়া গান নিয়ে অডিও-ভিডিও ও ইউটিউবে ব্যবসা হলেও তাঁরা প্রাপ্য রয়্যালটি পাচ্ছেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশের সংগীতশিল্পীদের এমন বাস্তবতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী কনকচাঁপা।



