সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি ও গীতিকার মহসিন মেহেদীর সংসারে বিচ্ছেদ ঘটেছে। ৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আজ বুধবার রাত পৌনে ১০টায় নিজের ফেসবুক পোস্টে স্বামী মহসিন মেহেদীর সঙ্গে আলাদা হয়ে যাওয়ার কথা জানিয়েছেন ন্যান্‌সি। প্রথম আলোকে দুজনের ঘনিষ্ঠজনেরাও বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন।
ইংরেজিতে দেওয়া পোস্টে ন্যান্‌সি লিখেছেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’