মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। এবার ছবির নির্মাতা নমিত মালহোত্রা ও পরিচালক নীতেশ তিওয়ারির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছে হিন্দু জনজাগৃতি সমিতি। সংগঠনটির অভিযোগ, ছবিতে বাল্মীকি রামায়ণের মূল কাহিনি বিকৃত করা হয়েছে। এর মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।
৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামায়ণ’। ছবির বিরুদ্ধে অভিযোগ করেছেন হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র সতীশ কোচরেকর। মুম্বাইয়ের মুলুন্ড পশ্চিম থানায় তিনি এই অভিযোগ করেন। তাঁর দাবি, মতপ্রকাশের স্বাধীনতার নামে মূল বাল্মীকি রামায়ণের কাহিনি বিকৃত করা হয়েছে।