Entertainment
‘ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর এক মিনিটেই বিদায়’
বগুড়ায় শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে অভিনেতা সোহেল খানের। আজ মঙ্গলবার সকালে নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতে প্রস্তুত হয়েছিলেন তিনি। কিন্তু ক্যামেরার সামনে আর দাঁড়ানো হলো না তাঁর। সহকর্মীদের কাছে এই বিদায় যে
লেখক বিনোদন প্রতিবেদক193K বার পড়া
বগুড়ায় শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয়েছে অভিনেতা সোহেল খানের। আজ মঙ্গলবার সকালে নতুন সিনেমা ‘নসিব’-এর শুটিংয়ে অংশ নিতে প্রস্তুত হয়েছিলেন তিনি। কিন্তু ক্যামেরার সামনে আর দাঁড়ানো হলো না তাঁর। সহকর্মীদের কাছে এই বিদায় যেন মেনে নেওয়ার মতো নয়। সোহেল খানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্মরণ করছেন সহশিল্পী ও নির্মাতারা। তাঁদের পোস্টে উঠে আসছে একসঙ্গে কাজ, আড্ডা, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতির কথা।
অভিনেত্রী দীপা খন্দকার ফেসবুকে লিখেছেন, ‘আহা, কী দারুণ! ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর এক মিনিটেই বিদায়। অভিনেতা হিসেবে এমন বিদায় ভাগ্যের বিষয়।’ শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’


