নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। আগামী ২৮ নভেম্বর শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ছবিটি। এই বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপনচিত্র প্রচার থেকে পাওয়া সব অর্থ ব্যয় করা হবে মাতিয়া বানু শুকুর চিকিৎসায়।
ব্যাংক হিসাবের তথ্য:
হিসাবের নাম: Nurul Alam Atique
হিসাব নম্বর: 2801137484001
ব্যাংক: City Bank
শাখা: Uttara
রাউটিং নম্বর: 225264634
সুইফট কোড: CIBLBDDH