Entertainment
ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম
ছয় সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলছে ‘চিরকুট’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মিম । বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছে একসময় ছিলেন ‘আন–অফিশিয়াল হিরোইন’। শখের অভিনয় থেকে বড় পর্দায় নায়িকা হয়েছেন তিনি। তরুণ এই অভিনে
লেখক মনজুর কাদের77K বার পড়া

ছয় সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলছে ‘চিরকুট’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজিজুন মিম। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছে একসময় ছিলেন ‘আন–অফিশিয়াল হিরোইন’। শখের অভিনয় থেকে বড় পর্দায় নায়িকা হয়েছেন তিনি। তরুণ এই অভিনেত্রীকে নিয়ে লিখেছেন মনজুর কাদের
বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা মজা করে তাঁকে ডাকতেন ‘আন–অফিশিয়াল হিরোইন’। বন্ধুরা যখন আড্ডায় ব্যস্ত, তিনি তখন থাকতেন নাটকের মহড়ায়। অভিনয়ের নেশায় কখনো বাদ পড়ত বন্ধুদের সঙ্গে সময় কাটানো। সেই সময়ের মজার ডাক একদিন যেন সত্যি হয়ে উঠল। এখন তিনি বড় পর্দার নায়িকা। প্রথম সিনেমাতেই পেয়েছেন কেন্দ্রীয় চরিত্র। চিরকুট–এ শিলা চরিত্রে অভিনয় করেছেন। মিমের কাছে এটি শুধু সিনেমায় অভিষেক নয়, নিজের বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতির কাছেও ফিরে যাওয়া।



