Entertainment
রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিজীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন, তাঁদের জীবনের নতুন কোনো খবর সামনে এলে আলোচনা আরও বাড়ে। টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রব
লেখক বিনোদন ডেস্ক109K বার পড়া

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল নতুন কিছু নয়। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিজীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন, তাঁদের জীবনের নতুন কোনো খবর সামনে এলে আলোচনা আরও বাড়ে। টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে ঘিরে এখন তেমনই আলোচনা।
বিয়ের খবর, কলকাতায় আয়োজন, পাহাড়ি শহর কালিম্পংয়ে বিশেষ অনুষ্ঠান—সব মিলিয়ে মিমির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তবে এই বিয়ের খবরের পাশাপাশি আলোচনায় ফিরে এসেছে তাঁর অতীতের প্রেমের গুঞ্জনও। একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির সম্পর্ক নিয়ে টালিউডে কম চর্চা হয়নি। পরবর্তী সময়েও বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও এসব সম্পর্কের অনেক কিছুই ছিল সংবাদমাধ্যমের জল্পনা, মিমির কাছ থেকে সেসব বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তি মেলেনি। বিয়ের আলোচনার মধ্যে ফিরে দেখা যাক মিমিকে নিয়ে সম্পর্কের গুঞ্জন।



