Entertainment
গান, নাটক থেকে কমেডি, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন
জাপানি অ্যানিমে সংস্কৃতির উৎসব থেকে শুরু করে মঞ্চনাটক, স্ট্যান্ডআপ কমেডি, জ্যাজ সংগীত থেকে সংগীতানুষ্ঠান—আজ ছুটির দিনে ঢাকায় রয়েছে বৈচিত্র্যময় আয়োজন।
লেখক বিনোদন ডেস্ক195K বার পড়া

জাপানি অ্যানিমে সংস্কৃতির উৎসব থেকে শুরু করে মঞ্চনাটক, স্ট্যান্ডআপ কমেডি, জ্যাজ সংগীত থেকে সংগীতানুষ্ঠান—আজ ছুটির দিনে ঢাকায় রয়েছে বৈচিত্র্যময় আয়োজন।
জাপানি সংস্কৃতির উৎসব ‘ইয়ুকি মাতসুরি’
জাপানি অ্যানিমে, কসপ্লে ও পপ সংস্কৃতির ভক্তদের জন্য অন্যতম আকর্ষণ ‘ইয়ুকি মাতসুরি ২০২৬’। অ্যানিমেকন ঢাকা আয়োজিত এ উৎসব বসবে মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে। বেলা ১১টায় আয়োজন শুরু হওয়ার কথা। উৎসবে থাকছে কসপ্লে, কারাওকে, জাপানি নাচ, খাবার, অ্যানিমে মার্চেন্ডাইজ ও বিভিন্ন ধরনের গেম। পাশাপাশি ফ্যানআর্ট, কানজি ক্যালিগ্রাফি ও অ্যানিমে কুইজের প্রতিযোগিতাও রয়েছে।