Entertainment
পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও নির্মাতা মিসকিন। চেন্নাইয়ে তাঁদের আসন্ন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’–এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুজন। ভিডিও
লেখক বিনোদন ডেস্ক140K বার পড়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে বিতর্কের মুখে পড়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কীর্তি সুরেশ ও নির্মাতা মিসকিন। চেন্নাইয়ে তাঁদের আসন্ন সিনেমা ‘সত্যবান সাবিত্রী’–এর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দুজন। ভিডিওতে দেখা যায়, কীর্তির প্রশংসা করার সময় তাঁর ঊরুর কাছাকাছি হাত রাখেন পরিচালক। এ সময় কীর্তির মুখভঙ্গি দেখে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, তিনি অস্বস্তি বোধ করছিলেন।


