বলিউড তারকা সালমান খানকে ঘিরে আবারও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার তদন্তে নতুন তথ্য পেয়েছে মুম্বাই পুলিশ। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলাকারীদের প্রথম লক্ষ্য ছিলেন সালমান। তাঁর বাড়ির আশপাশে নজরদারিও চালানো হয়েছিল। কিন্তু কড়া নিরাপত্তার কারণে পরিকল্পনা বদলে টাইগারকে নিশানা করা হয়। যদিও সালমানই মূল লক্ষ্য ছিলেন কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। এদিকে নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ, রণবীর সিংকে হুমকি এবং টাইগারের ওপর হামলার ঘটনায় বলিউডে তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।