বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় আরও এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার হরিয়ানার সোনিপত জেলার বড়োদা গ্রাম থেকে অঙ্কিত নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো। পুলিশের সন্দেহ, এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন অঙ্কিত ওরফে রাজেশ খাটক (১৮)। তাঁকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তে জানা গেছে, কুণালের নির্দেশে রাধা ও ববিতা ট্রেনে করে পিস্তল ও ২০টি কার্তুজ মুম্বাইয়ে নিয়ে গিয়েছিলেন।