Entertainment
খোলামেলা পোশাকে স্বচ্ছন্দ নই: রাশমিকা
দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত স
লেখক বিনোদন ডেস্ক34K বার পড়া

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা মনে করেন, অভিনয়ের প্রয়োজনে সবকিছুতেই রাজি হতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। চরিত্রের প্রয়োজনে বিকিনি বা খোলামেলা পোশাক পরার প্রসঙ্গ এলেও নিজের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত সীমারেখাকে গুরুত্ব দেন তিনি। তবে নিজের আপত্তির কথা নির্মাতাদের জানানো যে সব সময় সহজ নয়, সেটিও স্বীকার করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে প্রেমিক নয়, স্বামী বিজয় দেবরকোন্ডার সঙ্গে অতিথি হয়ে হাজির হন রাশমিকা। সেখানে নারী চরিত্রের উপস্থাপন, পর্দায় শরীর প্রদর্শন এবং অভিনয়শিল্পীদের নিজেদের অপছন্দের কথা জানানোর স্বাধীনতা নিয়ে কথা বলেন তাঁরা। আলোচনার কেন্দ্রে ছিল রাম চরণের ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবী কাপুরের চরিত্র ঘিরে তৈরি হওয়া বিতর্ক।


