ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং শেষ। চলছে ‘লজ্জা’ সিনেমার কাজ। বছর শেষে আসছে নতুন গান। এসব নিয়েই নুসরাত ফারিয়ার সঙ্গে কথা বললেন মনজুর কাদের
সামনে নতুন কী কাজ আসছে?
নুসরাত ফারিয়া : ‘লাপাত্তা’র কাজ শেষ হলেও পরিচালক মেহেদী হাসান একটি গান করার কথা ভাবছেন। সেটি যদি হয় কাজ বাকি থাকবে। ‘লজ্জা’র শুটিংও শেষ হয়েছে ৬০ শতাংশ, আরও ৪০ শতাংশ বাকি। এর বাইরে একটি সিনেমা ও একটি ওয়েব ফিল্ম নিয়ে কথা চলছে, তবে এখনো চূড়ান্ত হয়নি। অনম বিশ্বাসের পরিচালনায় ডিসেম্বরে আমার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে।