Entertainment
মোবাইল থাকলে বাপ্পারাজের দুষ্টুমি ভাইরাল হতো: ওমর সানী
ঢালিউডের নব্বইয়ের দশকের দুই পরিচিত মুখ ওমর সানী ও বাপ্পারাজ। একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। পর্দায় সহকর্মী হলেও পর্দার বাইরে তাঁদের সম্পর্কটা বন্ধুত্বের। সেই বন্ধুত্বে আছে পারস্পরিক শ্রদ্ধা, পুরোনো দিনের স্মৃতি
লেখক বিনোদন ডেস্ক52K বার পড়া
ঢালিউডের নব্বইয়ের দশকের দুই পরিচিত মুখ ওমর সানী ও বাপ্পারাজ। একসঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। পর্দায় সহকর্মী হলেও পর্দার বাইরে তাঁদের সম্পর্কটা বন্ধুত্বের। সেই বন্ধুত্বে আছে পারস্পরিক শ্রদ্ধা, পুরোনো দিনের স্মৃতি আর একে অপরকে নিয়ে হাসিঠাট্টা। সম্প্রতি বাপ্পারাজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সেই সম্পর্কেরই কিছু গল্প তুলে ধরেছেন ওমর সানী। বন্ধুকে নিয়ে গর্বের কথা জানাতে গিয়ে অবশ্য তাঁর দুষ্টুমির প্রসঙ্গও ভুলে যাননি এই অভিনেতা।
ওমর সানীর কাছে বাপ্পারাজ শুধু একজন সহকর্মী নন, পরিবারের কাছের মানুষও। নিজের পাশাপাশি স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীরও ভালো বন্ধু বাপ্পারাজ। একসঙ্গে কাজ করতে গিয়ে তাঁর সঙ্গে তৈরি হয়েছে এমন এক সম্পর্ক, যেখানে তারকাখ্যাতির চেয়ে বড় হয়ে উঠেছে মানুষটির ব্যক্তিত্ব। স্ট্যাটাসে ওমর সানী লিখেছেন, ‘একজন বাপ্পারাজ, একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’


